বিশ্বস্ত রানিং মেট হিসেবে বেছে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বস্ত কাউকে ভাইস প্রেসিডেন্ট (রানিং মেট) প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী মিট রমনিকে পরামর্শ দিয়েছেন দলীয় সিনেটর জন ম্যাককেইন। ম্যাককেইন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করে ওবামার কাছে হেরেছিলেন।নির্বাচনে ম্যাককেইনের রানিং মেট ছিলেন সারাহ পেলিন। আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর তখন ছিলেন স্বল্প পরিচিত এবং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাও ছিল কম।গত রোববার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে ম্যাককেইনের কাছে জানতে চাওয়া হয়েছিল, রানিং মেট নির্বাচনের ক্ষেত্রে রমনির প্রতি তাঁর কোনো পরামর্শ আছে কি না। জবাবে ম্যাককেইন বলেন, ‘এ ক্ষেত্রে আমি বলব, রানিং মেট হিসেবে এমন কাউকে নেওয়া উচিত, যাঁর প্রতি তিনি আস্থা রাখতে পারবেন। এএফপি।