বিশ্বে অস্ত্র রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রাশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এ তালিকায় প্রথম স্থানে রয়েছে।মস্কোভিত্তিক বিশ্ব অস্ত্রবাণিজ্য গবেষণা কেন্দ্র (সিএডব্লিউএটি) জানায়, চলতি বছর দেশটি এক হাজার ১২৯ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে, যা বিশ্বে সামগ্রিক অস্ত্র সরবরাহের ১৬ দশমিক ১ শতাংশ। অপরদিকে, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করেছে ৪০ শতাংশ, যার অর্থমূল্য দুই হাজার ৮৭৬ কোটি মার্কিন ডলার। টাইমস অব ইন্ডিয়া।