বিশ্বে কৃষিজীবীর সংখ্যা দ্রুত কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে কৃষিকাজের সঙ্গে যুক্ত জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। গত ৩০ বছরে কমেছে ১২ শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই বেড়ে চলেছে কৃষির সঙ্গে যুক্ত নয় এমন জনসংখ্যা। আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ডওয়াচ স্টাডিজ এ তথ্য জানিয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত বলতে সরাসরি কৃষিকাজ করেন অথবা শিকারি, মৎস্যজীবী ও বনের ওপর জীবিকা নির্বাহ করেন এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ওয়ার্ল্ডওয়াচ স্টাডিজের সমীক্ষা অনুযায়ী, ২০১১ সালে এমন জনগোষ্ঠীর সংখ্যা ছিল মূল জনসংখ্যার ৩৭ শতাংশ। অথচ এর ৩০ বছর আগে ১৯৮০ সালে এই জনসংখ্যা ছিল মূল জনসংখ্যার ৪৯ শতাংশ। অর্থাৎ ওই সময়ে কৃষিকাজ ও অন্যান্য পেশায় যুক্ত মানুষের পরিমাণ ছিল প্রায় একই।
সংখ্যার হিসাবে ১৯৮০ সালে কৃষিকাজের সঙ্গে যুক্ত অথবা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ২২০ কোটি। ২০১১ সালে এসে সেই সংখ্যা দাঁড়ায় ২৬০ কোটি। কিন্তু অন্যান্য পেশার সঙ্গে যুক্ত জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ কোটি।
ওয়ার্ল্ডওয়াচের সমীক্ষামতে, পৃথিবীর কৃষিসংশ্লিষ্ট জনসংখ্যার ৯৫ ভাগই বসবাস করে এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। তাই তাদের সমীক্ষার ফলাফল এই দুই অঞ্চলে মানুষের কৃষি থেকে সরে যাওয়ার প্রবণতাকেই নির্দেশ করে।