বিশ্বে খ্রিষ্টধর্মাবলম্বী মানুষ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে খ্রিষ্টধর্মাবলম্বীর মানুষ সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা। গতকাল মঙ্গলবার প্রকাশিত পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের একটি প্রকল্প পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফ। বিশ্বের প্রধান সাতটি ধর্মের জনসংখ্যার তথ্যের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করে।প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের মোট জনসংখ্যার ৩২ শতাংশ খ্রিষ্টধর্মাবলম্বী। তাদের সংখ্যা ২২০ কোটি। এর পরই ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ১৬০ কোটি। তৃতীয় স্থানে রয়েছে সনাতন (হিন্দু) ধর্মে বিশ্বাসীরা। তাদের সংখ্যা ১০০ কোটি, যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে বৌদ্ধ (৫০ কোটি) ও পঞ্চম স্থানে ইহুদি (এক কোটি ৪০ লাখ)।প্রতিবেদনে বলা হয়, ৪০ কোটির বেশি মানুষ ঐতিহ্যবাহীলোকধর্ম পালন করে। এএফপি।