বিশ্বে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা পূর্ব ধারণার দ্বিগুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা সম্পর্কে আগে যা ধারণা করা হয়েছিল, প্রকৃত সংখ্যা তার প্রায় দ্বিগুণ। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য পাওয়ার দাবি করেছেন গবেষকেরা।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণার কাজ পরিচালিত হয়। গবেষণাবিষয়ক নিবন্ধ যুক্তরাজ্যের চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ২০১০ সালে ১২ লাখ ৪০ হাজার লোক মশাবাহিত এ রোগে মারা যায়। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গবেষণা প্রতিবেদনে এ সংখ্যা ছিল ছয় লাখ ৫৫ হাজার। বিবিসি।