বিশ্বে শুরু হচ্ছে ড্রোন-যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে শুরু হচ্ছে ড্রোন-যুদ্ধ!
বিশ্বে শুরু হচ্ছে ড্রোন-যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের ড্রোনের (মানুষবিহীন বিমান) আদলে এবার মানুষবিহীন আকাশযান (ইউএভি) তৈরি করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ড্রোন প্রযুক্তির প্রতি সমরশক্তি জাহিরে ক্রমেই উন্মুখ হয়ে ওঠা চীনের আগ্রহের বিষয়টি প্রকাশ পেয়েছে।
শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে সক্ষম চীনের এই ইউএভি গঠনগত দিক থেকে মার্কিন অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি ইউএভি আরকিউ-১৭০ সেন্টিনেল মডেলের খুব কাছাকাছি।

ড্রোন প্রযুক্তিতে চীন এত দিন যুক্তরাষ্ট্রের বেশ পেছনেই ছিল। তবে গত বৃহস্পতিবার ‘শার্প সোর্ড’ (ধারালো তলোয়ার) নামের ইউএভির সফল পরীক্ষা চালিয়ে বেইজিং প্রমাণ দিল, এ প্রযুক্তির দিক থেকেও যুক্তরাষ্ট্রের প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে তারা। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ সমুদ্রসীমা পর্যবেক্ষণে দারুণ অস্ত্র হিসেবে কাজ করবে শার্প সোর্ড। এর সাফল্যে ভালোই অস্বস্তিতে পড়েছে সমুদ্রসীমা নিয়ে বেইজিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী দেশগুলো। বিবিসি।