বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি দেশের ওপর নির্ভর করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র ও চীনের ওপর নির্ভর করছে। গতকাল বৃহস্পতিবার এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে এই অনুষ্ঠান হয়।মার্কিন ঋণ-সংকট নিয়ে কঠোর সমালোচনার মুখে চীনে রাষ্ট্রীয় সফর করছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈদেশিক ঋণদাতা চীন। ঋণ-সংকট মোকাবিলায় ওয়াশিংটনের ভূমিকার কঠোর সমালোচনা করেছে চীনের সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের এই সংকটকে তারা ‘সময় গুনতে থাকা টাইম বোমা’ বলে অভিহিত করেছে।জি জিনপিংকে বাইডেন বলেন, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি যে বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ওপর কম নির্ভরশীল নয়। চীনের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার, সে ব্যাপারে আমার দেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’জি জিনপিংয়ের আমন্ত্রণেই মূলত বাইডেন এই সফর করছেন। ২০১৩ সালে জি চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ে জির তেমন পরিচিতি নেই। এই ঘাটতি পূূরণেই মূলত বাইডেনকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয় বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। এএফপি।