বিশ্বের দীর্ঘতম কেব্ল কার লাইন চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরমেনিয়ায় গতকাল শনিবার বিশ্বের সবচেয়ে দীর্ঘ কেব্ল-কারলাইন চালু হয়েছে। ৫ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এ কারলাইন উদ্বোধনের সময় দেশের প্রেসিডেন্ট সার্জ সারকিসিয়ান উপস্থিত ছিলেন। ইরানি সীমান্তের ওপারে অবস্থিত আরমেনিয়ার পাহাড়ি এলাকায় এই কেব্ল কার লাইন নির্মাণ করা হয়। এর মাধ্যমে বছরজুড়ে তাতেভ কমপ্লেক্স পরিদর্শন করা যাবে। নবম শতকে নির্মিত এই ভবন আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সারকিসিয়ান বলেন, তাতেভ ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য এই কেব্লকার লাইনের ব্যতিক্রমী তাৎপর্য রয়েছে। কারেকিন বলেন, তাতেভের প্রাচীন ধর্মীয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য এই কেব্ললাইন নির্মাণ গুরুত্বপূর্ণ ঘটনা। এটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ৮০ লাখ ডলার। এএফপি।