বিশ্বের নারীদের জন্য হিলারি অনুকরণীয় দৃষ্টান্ত: মিশেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের নারীদের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক অনুকরণীয় দৃষ্টান্ত। নানাভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে নারী সমাজকে তিনি অনুপ্রাণিত করছেন। গত বৃহস্পতিবার হিলারি ক্লিনটন সম্পর্কে এই প্রশংসা করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশেল ওবামা ও হিলারি ক্লিনটন। ব্যক্তিগত ঝুঁকি উপেক্ষা করে বিশ্বের নারী অধিকারের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করছেন এমন ১০ জনকে পদক দেওয়া হয় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে।পদক প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মিশেল ওবামা হিলারির কাছে তাঁর ব্যক্তিগত ঋণ রয়েছে বলে উল্লেখ করেন। মিশেলওবামা বলেন, ‘হিলারি নিজেও জানেন না তিনি নানাভাবে আমাকেও অনুপ্রাণিত করেছেন। তার অনুপ্রেরণা ছাড়া অনেক কাজ করা সম্ভব হতো না।’