বিশ্বের নেতৃত্ব যুক্তরাষ্ট্রেরই দেওয়া উচিত: ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের নেতৃত্ব যুক্তরাষ্ট্রেরই দেওয়া উচিত৷ তবে এ ক্ষেত্রে অন্ধের মতো দ্রুত যুদ্ধের মধ্যে না গিয়ে বন্ধুত্বের মাধ্যমে আগাতে হবে৷ খবর এএফপির৷
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন করা নতুন সেনাসদস্যদের উদ্দেশে ওবামা এসব কথা বলেন৷ ওবামা বলেন, বিশ্বের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থাকবে কি না, এটি প্রশ্ন নয়, প্রশ্ন হলো, কীভাবে নেতৃত্ব দেবে৷ বিশ্বে নেত্বত্ব দেওয়ার প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনীর ব্যবহার একমাত্র বা প্রাথমিক সমাধান নয়৷ তিনি বলেন, ‘আমাদের হাতে সবচেয়ে ভালো হাতুড়ি আছে বলে সব সমস্যাকেই তারকাঁটা ভাবা চলবে না৷’
ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের কিছু ব্যয়বহুল ভুল আগপাশ চিন্তা না করে দ্রুত যুদ্ধে যাওয়ার ইচ্ছার কারণে হয়েছে৷