বিশ্বের ভয়াবহ পাঁচ ফেরি দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরি দুর্ঘটনার জন্য ঝড় ও অতিরিক্ত যাত্রীবোঝাইকে দায়ী করা হয়। নিচের পাঁচটি ফেরি দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল:
১৯৮৭: ফিলিপাইনে ২০ ডিসেম্বর ডনা পাজ নামের একটি ফেরি তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে আগুন ধরে ডুবে যায়। এতে চার হাজার ৩৪১ জন নিহত হয়।
২০০২: সেনেগালে ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত যাত্রীবাহী ফেরি লো জুলা উল্টে এক হাজার ৮৬৩ জন প্রাণ হারায়।
১৯৫৪: জাপানে ২৬ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে টয়া মারু নামের একটি ফেরির অন্তত এক হাজার আরোহী নিহত হয়।
২০০৬: আল সালাম বোকাচ্চিও নামের একটি ফেরি লোহিত সাগরে ৩ ফেব্রুয়ারি ডুবে গেলে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারায়।
১৯৯৬: তানজানিয়ার বুবোকা ফেরিটি একটি পাথরের গায়ে ধাক্কা লেগে ভিক্টোরিয়া হ্রদে ২১ মে ডুবে যায়। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। সূত্র: এপি, এএফপি, ইউএসএ টুডে।