বিশ্বের শীর্ষ দশ রাজনৈতিক ফ্যাশনে ‘নেহরু জ্যাকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বহুল ব্যবহূত কোটটি টাইম সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের শীর্ষ ১০ রাজনৈতিক ফ্যাশনের তালিকায় স্থান পেয়েছে। টাইম সাময়িকীর ভাষায়, নেহরুর পোশাকের আদলে তৈরি পোশাক পশ্চিমা দেশগুলোতে বাজারজাতকালে ‘নেহরু জ্যাকেট’ নামেই পরিচিতি অর্জন করে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী নেহরু ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর স্বতন্ত্র পোশাক-পরিচ্ছদ জনপ্রিয় হয়। নেহরুর এ পোশাক উত্তর ভারতের আচকানের আদলে তৈরি। গলা পর্যন্ত বন্ধ এ পোশাকটি ভারতের অভিজাত মহলের পোশাক বলে বিবেচিত হয়। শীর্ষ দশের মধ্যে নেহরু জ্যাকেটের স্থান সপ্তম।কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ট্র্যাকস্যুট ও চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের সাফারি স্যুটও এ তালিকায় স্থান পেয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ট্রাউজার স্যুট ও মার্কিন রাজনীতিবিদ সারাহ পেলিনের চশমা। বিবিসি।