প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরক্কোর সেই তরুণী কারিমা ইল মাহরুগ রুবি বলেছেন, ইতালিসহ সারা বিশ্বের গণমাধ্যমে তাঁকে যৌনকর্মী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার এপির সঙ্গে ই-মেইলের মাধ্যমে এক সাক্ষাৎ কারে মাহরুগ এসব কথা বলেন। মঞ্চে এই নারী রুবি নামে পরিচিত।ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে মাহরুগের যৌন সম্পর্ক রয়েছে বলে খবর বেরিয়েছে। মাহরুগ এপিকে বলেছেন, গণমাধ্যমে যৌনকর্মী হিসেবে আখ্যায়িত করায় তাঁর হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা বিশ্বের গণমাধ্যমে আমাকে পতিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমার যে ক্ষতি হয়েছে, পৃথিবীর সব সোনা এনে দিলেও এ ক্ষতি পূরণীয় নয়। এপি।