বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শিখ মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিশ্বে শিখ ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। শিখ ১০০ নামের একটি বার্ষিক সাময়িকীর প্রথম সংস্করণে এ তথ্যের উল্লেখ রয়েছে।
মনমোহনকে একজন ‘অত্যন্ত প্রশংসিত চিন্তাবিদ ও পণ্ডিত ব্যক্তি’ আখ্যা দিয়েছে সাময়িকীটি। তাঁর সংক্ষিপ্ত পরিচিতিতে বলা হয়, নিরলস প্রচেষ্টা ও কাজের একাডেমিক পদ্ধতির কারণে তিনি সুপরিচিত।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত শনিবার রাতে প্রকাশিত সাময়িকীটির তালিকা অনুযায়ী, শীর্ষ শিখদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের পরিকল্পনা কমিশনের সহসভাপতি মনটেক সিং আহলুওয়ালিয়া। আর তৃতীয় স্থানটি পেয়েছেন অমৃতসরভিত্তিক শ্রী অকাল তখত সাহেবের (শিখদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ) প্রধান জাথেদার সিং সাহেব জ্ঞানী গুরবাচন সিং। পিটিআই।