বিশ্বের সবচেয়ে উঁচু লেগো টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেগো দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করেছে ব্রাজিল। চার দিনের অক্লান্ত পরিশ্রমের পর ১০২ ফুট উঁচু এ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এর আগে ২০০৮ সালে গড়া চিলির রেকর্ড ভেঙেছে এটি। চিলির লেগো টাওয়ারের চেয়ে এর উচ্চতা ৯ দশমিক ৮ ইঞ্চি বেশি।লেগো হচ্ছে শিশুদের এক ধরনের প্লাস্টিকের খেলনা যা ছোট্ট ইটের মতো। এর নির্মাতা ডেনমার্কভিত্তিক একটি কোম্পানি (লেগো গ্রুপ)। প্রায় ছয় হাজার কর্মী ব্রাজিলের সাও পাওলোতে এ টাওয়ার নির্মাণ করে। কর্মীদের অধিকাংশই ছিল শিশু। তারা প্রথমে পৃথক পৃথক লেগো ব্লক তৈরি করে। পরে ক্রেন দিয়ে সেগুলো একটির ওপর আরেকটি স্থাপন করে। এটি নির্মাণে সহায়তার জন্য লেগো গ্রুপ ডেনমার্ক থেকে তাদের কর্মী পাঠিয়েছিল।টাওয়ারটি তৈরি করতে পাঁচ লাখ লেগো ‘ইট’ লেগেছে। বাতাসে যেন এটি পড়ে না যায়, সে জন্য ওপর থেকে দুই দিকে তার দিয়ে টেনে রাখা হয়েছে টাওয়ারটি। ১৯৮৮ সালে লন্ডনে প্রথম লেগো টাওয়ার তৈরি করা হয়। বিবিসি, টেলিগ্রাফ অনলাইন।