প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৬৮ জনের তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। সাময়িকীটির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তৃতীয় স্থানে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এবং চতুর্থ স্থানে আছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তালিকায় ভারতের রয়েছেন পাঁচজন। এর মধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নবম এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং রয়েছেন ১৮তম স্থানে। বিশ্বের সেরা ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনও আছেন। তিনি রয়েছেন ৫৭তম স্থানে। এ ছাড়া পঞ্চম স্থানে পোপ ষোড়শ বেনেডিক্ট, ষষ্ঠ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও সপ্তম স্থানে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পিটিআই অনলাইন।