বিশ্বের সবচেয়ে খর্বকায় হুয়াং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর নাম হুয়াং কাইকুয়ান। বয়স ৪০ বছর। থাকেন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সানজিয়াং গ্রামে। জন্মের পর এক মাস নাকি তাঁর শরীর একটুও বাড়েনি। এই ঘাটতি পরে আরও জেঁকে বসে। বর্তমানে তাঁর উচ্চতা মাত্র ৭৬ সেন্টিমিটার (আড়াই ফুট)। তাঁর দাবি, বর্তমানে বিশ্বের সবচেয়ে বামন মানব তিনি।কাইকুয়ানের দাবি, তাঁর উচ্চতা বিশ্বের সবচেয়ে বামন মানব হিসেবে রেকর্ড গড়া হি পিংপিংয়ের চেয়ে মাত্র ১ দশমিক ৪ সেন্টিমিটার বেশি। গত মার্চে ২১ বছর বয়সে মারা যান পিংপিং। এখন হুয়াংই এই রেকর্ডের অধিকারী বলে চীনা কর্তৃপক্ষ দাবি করছে। তিন বছরের একটি শিশুর গড় উচ্চতা ও ওজন যা, হুয়াংয়েরও উচ্চতা ও ওজন তা-ই। এখনো মায়ের সঙ্গে থাকেন তিনি। অরেঞ্জ অনলাইন।