বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে খর্বাকায় মানুষ হি পিংপিং মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। তাঁর উচ্চতা ছিল ৭৪ সেন্টিমিটার (দুই ফুট পাঁচ ইঞ্চি)। চীনের উলানচাবুতে ১৯৮৮ সালে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে তাঁকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানায়, ইউরোপ্রডিওজিয়োনে টেলিভিশন কোম্পানির ‘দ্য রেকর্ড শো’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিতে পিংপিং ইতালির রাজধানী রোমে গিয়েছিলেন। অনুষ্ঠানের দুটি পর্বের কাজ শেষ করার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত রোববার বিকেলে তিনি মারা যান। পিংপিংয়ের পরিবারের অনুরোধে তাঁর মরদেহ চীনে ফেরত পাঠানো হয়েছে।ইউরোপ্রডিওজিয়োনের যোগাযোগবিষয়ক পরিচালক মার্কো ফার্নান্দেজ দ্য আরাওজ বলেন, ‘তিনি কিছুটা অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে দুই সপ্তাহ থাকাকালে তাঁর স্বাস্থ্যের সব ধরনের পরীক্ষা করা হয়। হাসপাতালে ভর্তির তিন দিন পর থেকেই তাঁকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।’ টাইমস অব ইন্ডিয়া।