বিশ্বের সবচেয়ে খাটো মানুষ দাবি করলেন ৭২ বছরের এক নেপালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি উপত্যকা এলাকায় ৭২ বছর বছরের এক ব্যক্তি নিজেকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে দাবি করেছেন। তাঁর দাবির সত্যতা যাচাই করতে গিনেস বিশ্ব রেকর্ডের বিশেষজ্ঞরা সেখানে যাচ্ছেন। গিনেস কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।নেপালের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম চন্দ্র বাহাদুর দাঙ্গি। এক সংবাদ সম্মেলনে দাঙ্গি বলেন, তাঁর উচ্চতা ৫৬ সেন্টিমিটার (২২ ইঞ্চি)। ওজন ১২ কেজি।গিনেস বিশ্ব রেকর্ডের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লিনডে বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে আমরা দাঙ্গির গ্রামে যাওয়ার পরিকল্পনা করছি। আনুুষ্ঠানিকভাবে যাচাই না করে আমরা তাঁর উচ্চতার ব্যাপারটি নিশ্চিত করতে পারি না। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই বিষয়টি নিশ্চিত করতে পারব।’নেপালের রাষ্ট্রীয় টেলিভিশনে গত বুধবার সম্প্রচারিত চিত্রে দেখা গেছে, দাঙ্গি পার্কের একটি বেঞ্চ থেকে লাফিয়ে নিচে নামছেন এবং অল্প দূরত্ব অতিক্রম করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।দাঙ্গির পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দাঙ্গির স্বাস্থ্য খুবই ভালো। তাঁকে কখনো ওষুধ গ্রহণ করতে হয়নি এবং হাসপাতালেও যেতে হয়নি।বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের রেকর্ডটি দখল করে আছেন ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটার উচ্চতার ফিলিপাইনের জুনরে বালাউইং। গত বছর বিশ্বের সবচেয়েখর্বাকায়ব্যক্তির শিরোপা নেপালেরই খগেন্দ্র থাকার কাছ থেকে ছিনিয়েনেন বালাউইং। খগেন্দ্র থাপার উচ্চতা ছিল ৬৭ সেন্টিমিটার। এএফপি।