বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরা নিলামে উঠছে
‘সানড্রপ’ বা ‘সূর্যবিন্দু’ নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি নিলামে তোলা হচ্ছে।নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন নয়নাভিরাম শেডের জ্বলজ্বলে এ হীরার ওজন ১১০ ক্যারেট।বিশ্বখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি এ হীরা নিলামে তুলছে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগামীকাল হীরাটির নিলাম হবে।হীরাটির দাম এক কোটি ১০ লাখ ডলার থেকে এক কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে ধারণা করছে সদবি।সুইজারল্যান্ড সদবির কো-চেয়ারম্যান ডেভিড বেনেট বলেন, ‘গত বছর জেনেভায় এ সময়ে আমরা চার কোটি ৬০ লাখ ডলারে একটি হীরা বিক্রি করেছিলাম। জেনেভায় বিরল রঙের গুরুত্বপূর্ণ হীরা কেনার লোক রয়েছে। আর এটিও অন্যতম বিরল রঙের হীরা।সূর্যবিন্দু নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়।১০০ ক্যারেটের বেশি ওজনের হীরা দুষ্প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরার বিশেষ হলুদ রং একে আরও অনন্য করে তুলেছে। রয়টার্স।