বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরা নিলামে রেকর্ড দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সান-ড্রপ’ বা সূর্যবিন্দু নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি সুইজ্যারল্যান্ডের জেনেভায় নিলামে এক কোটি নয় লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সদবি গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। কোনো হলুদ হীরা বিক্রির ক্ষেত্রে এটা নতুন রেকর্ড।হলুদ রঙের বিভিন্ন নয়নাভিরাম শেডের দুর্লভ হীরাটির ওজন ১১০ ক্যারেট। জেনেভার একটি বিলাসবহুল হোটেলে হীরাটির নিলাম অনুষ্ঠিত হয়।সদবির কো-চেয়ারম্যান ডেভিড বেনেট জানান, এক ব্যক্তি টেলিফোনের মাধ্যমে নিলামে অংশ নিয়ে হীরাটি কিনে নিয়েছেন। ক্রেতা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান কোরা ইন্টারন্যাশনাল হীরাটি বিক্রি করেছে। প্রতিষ্ঠানটি গত বছর দক্ষিণ আফ্রিকায় দুর্লভ হীরাটির সন্ধান পায়। এএফপি।