বিশ্বের সর্ববৃহৎ বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ দেশ থেকে আসা প্রায় সাত হাজার প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা। বিশ্বের সবচেয়ে বড় এ বইমেলা চলবে পাঁচ দিন। ১৪ অক্টোবর পর্যন্ত চলা মেলায় তিন লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।বইমেলা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অতিথি দেশ হিসেবে থাকছে নিউজিল্যান্ড এবং দেশটি থেকে আসা ৭০ জন কবি ও লেখক। বাংলাদেশ ও ভারতের কলকাতা থেকে আসা প্রকাশকদের নিয়ে ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাঙালিরা আগামী রোববার আলাদাভাবে মেলার আয়োজন করেছেন।