বিশ্বের সর্বাপেক্ষা হেলানো টাওয়ার আবুধাবির ক্যাপিটাল গেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বাপেক্ষা হেলানো টাওয়ার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে আবুধাবির ক্যাপিটাল গেট টাওয়ার। গত রোববার সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন কোম্পানি ১৬০ মিটার উঁচু এই টাওয়ার নির্মাণ করছে। ৩৫ তলার এই টাওয়ারটি পশ্চিম দিকে ১৮ ডিগ্রি হেলে রয়েছে। যা ইতালির পিসা শহরের বিখ্যাত হেলানো টাওয়ারের চেয়ে চার গুণ বেশি হেলে রয়েছে। চলতি বছরের মধ্যেই ক্যাপিটাল গেটের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারি মাসেই এর উদ্বোধন করা হবে। এখানে একটি পাঁচতারকা হোটেল ও বিভিন্ন কার্যালয় থাকবে। এএফপি।