বিশ্বের সেরা উঁচু চার ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো ২০১০ সালে বিশ্বের সেরা চারটি ভবন নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট। নান্দনিকতা, প্রযুক্তিশৈলী, নতুনত্ব, স্থায়িত্ব ইত্যাদি দিক বিবেচনা করে সংস্থাটি এ নির্বাচন-প্রক্রিয়া সম্পন্ন করে। এ ক্ষেত্রে সংস্থাটি পুরো বিশ্বকে চারটি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চল থেকে একটি ভবনকে সেরা ভবন হিসেবে স্বীকৃতি দেয়। এর সঙ্গে থাকে বিশেষ পুরস্কার। এক সময়ের বিশ্বের সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার এই শিকাগো শহরেই অবস্থিত। শিকাগোর ওই প্রতিষ্ঠান যে ভবনগুলোকে সেরা হিসেবে চিহ্নিত করেছে, সেগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:ব্রডকাস্টিং প্লেস: অভিনব নির্মাণশৈলীর এ ভবনটি যুক্তরাজ্যের লিডসে অবস্থিত। এটির উচ্চতা মাত্র ২৩ তলা। উচ্চতা কম হলেও শুধু নির্মাণশৈলীর গুণে এটি এ বছর ইউরোপের সেরা ভবনের মর্যাদা পেয়েছে। অনেকটা খাঁজকাটা ধাঁচের এই ভবন আগাগোড়া ক্ষয়িষ্ণু ইস্পাত দিয়ে মোড়া। বৃষ্টি বা গুমোট আবহাওয়াতেও যাতে এটি দূর থেকে দেখা যায়, সে জন্য কাচের জানালা ছাড়া পুরো ভবনটি মুড়ে দেওয়া হয়েছে ইস্পাত দিয়ে। এই ভবনে আলো-বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে আলোর তীব্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থা। আবার ঠান্ডা বাতাস গরম করার বিশেষ পদ্ধতি আছে এটির ভেতরে। এ ছাড়া বাইরের নির্মল বায়ু যাতে পর্যাপ্ত পরিমাণে ভেতরে ঢুকতে পারে, তার জন্য রাখা হয়েছে অসংখ্য বায়ুকুঠরি। এ ভবনের মোট জায়গার পরিমাণ এক লাখ ১০ হাজার বর্গফুট। গির্জা, ক্যাফে, প্রদর্শনী কক্ষ, অফিস স্পেস ছাড়াও এখানে ছাত্রদের জন্য আছে ২৪০টি কক্ষ। এটির নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে। ভবনটির নকশা করেছে ফিলডেন ক্লেগ ব্রাডলি স্টুডিও।ব্যাংক অব আমেরিকা টাওয়ার: এ ভবনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। নির্মাণকাজ শেষ হয়েছে এ বছরের মে মাসে। মাত্র এক মাস আগে মাথা তুলে উঠে দাঁড়ানো ভবনটির উচ্চতা এক হাজার ২০০ ফুট। এটির নকশা করেছে কুক ও ফক্স আর্কিটেক্ট এলএলপি। দূর থেকে অনেকটা বদ্ধ জুতার মতো দেখতে ভবনটিতে প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। রাতে যাতে ভবনটি ঠান্ডা থাকে, সে ব্যবস্থাও আছে এতে। এ বছর অস্ট্রেলিয়া ও আমেরিকার সেরা ভবন নির্বাচিত হয়েছে এটি।বুর্জ খলিফা: বিশ্বের সব ভবনকে ডিঙিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট। এর নির্মাণকাজ শেষ হয়েছে এ বছরের জানুয়ারিতে। আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এ ভবনটির নকশা করেছে স্কিডমোর, ওয়িং অ্যান্ড মেরিল এলএলপি। এটি বিশ্বের সর্বোচ্চ ভবন। মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে এটি সেরা ভবন নির্বাচিত হয়েছে।পিনাক্লিয়েট ডাক্সন: এটি সিঙ্গাপুরে অবস্থিত। উচ্চতা ৫৩৫ ফুট। নকশা করেছে এআরসি স্টুডিও আর্কিটেকচার ও আরবানিজম। এখানে এক হাজার ৮৪৮টি বাড়ি আছে। এটির ২৬ ও ৫০ তালাজুড়ে করা হয়েছে ফুলের বাগান। টেলিগ্রাফ।