বিষ পাওয়া গেছে আরাফাতের ব্যবহূত কাপড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ব্যবহূত কাপড়ে বিষাক্ত তেজস্ত্রিয় পদার্থ পলোনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। সুইজার-ল্যান্ডের তেজস্ক্রিয়তা বিশেষজ্ঞরা গত সপ্তাহের শেষে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্যালানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছেন। এর ফলে ফিলিস্তিনের এই নেতাকে বিষ প্রয়োগে হত্যার ধারণার পক্ষে যুক্তি জোরালো হলো।
সুইজারল্যান্ডের তেজস্ক্রিয়তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইয়াসির আরাফাতের ব্যবহূত কাপড় থেকে নেওয়া ৭৫টি নমুনা নিয়ে তাঁরা পরীক্ষা করেন। এগুলোর মধ্যে ৩৮টি আরাফাতের ব্যবহার্য কাপড়চোপড়। এগুলোয় পাওয়া আরাফাতের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষা করে পলোনিয়াম বিষের অস্তিত্ব পাওয়া গেছে।
ফ্রান্সে ২০০৪ সালের ১১ নভেম্বরে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ৭৫ বছর বয়সে মারা যান। ওই সময়ে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেননি।
আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এমন সন্দেহ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে ২০১২ সালে কবর থেকে তাঁর মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়। এএফপি।