বিসিসিবির নারীদের অভিনন্দন পিসিপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভিয়া জোনসের সঙ্গে বিসিসিবির সদস্যরা
সিলভিয়া জোনসের সঙ্গে বিসিসিবির সদস্যরা

কানাডীয় বাংলাদেশি-বাংলাদেশি কানাডীয় (বিসিসিবি) নারীদের অভিনন্দন জানিয়েছে অন্টারিওর পার্লামেন্টের বিরোধী দল প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি (পিসিপি)। মা দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। ১৪ মে অভিনন্দন বার্তাটি পৌঁছে দেন দলটির ডেপুটি লিডার সিলভিয়া জোনস।

শুভেচ্ছা বার্তা পেয়ে অভিভূত বিসিসিবি নারীদের প্রধান মাশহুদা ইসলাম বলেন, ‘কানাডার রাজনীতিবিদেরা আমাদের, আমাদের কাজকে স্বীকৃতি দিচ্ছেন—এটি সত্যিই অনেক সম্মানের।’

 বিসিসিবি নারীদের পাশে থাকার জন্য মেম্বার অব প্রোভিন্সিয়াল পার্লামেন্ট ও প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির ডেপুটি লিডার সিলভিয়া জোনস ও তাঁর দলকে ধন্যবাদ জানান মাশহুদা।

প্রথমবারের মতো কানাডায় বিসিসিবির নারী সদস্যরা আয়োজন করেন মা দিবস। বিজ্ঞপ্তি