বিস্ফোরণে নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের একটি গ্যাসলাইনে বিস্ফোরণে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন৷ রাজ্যের পূর্ব গোদাবরি জেলার অদূরে নগরাম গ্রামে রাষ্ট্র-নিয়ন্ত্রিত গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার (জিএঅাইএল) ওই পাইপলাইনে গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলে জরুরি ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে জ্বালানিমন্ত্রী, মিন্ত্রপরিষদ সচিব ও জিএঅাইএলের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মাত্র দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্লান্টে এক গ্যাসলাইন বিস্ফোরণে ছয় ব্যক্তি নিহত হন৷ হিন্দুস্তান টাইমস৷