বিস্ময়কর সেই চন্দ্রাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৯ সালের ১৬ জুলাই। স্থানীয় সময় সকাল নয়টা ৩২ মিনিট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষিপ্ত হলো দুই হাজার ৯০০ টন ওজনের স্যাটার্ন ভি রকেট। সঙ্গে বয়ে নিয়ে গেল কলম্বিয়া লুনার কমান্ড মডিউল আর এক প্রজন্মের রাশি রাশি স্বপ্ন। মিশনটি ছিল অ্যাপোলো-১১। মিশনের অধিনায়ক ছিলেন মার্কিন নৌবাহিনীর ৩৮ বছর বয়সী সাবেক পাইলট নিল আর্মস্ট্রং। গন্তব্য চাঁদের সি অব ট্রাঙ্কুইলিটি।যুক্তরাষ্ট্রের কাছে মিশনটি ছিল স্নায়ুযুদ্ধেরই একটা অংশ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক দিন প্রতিদ্বন্দ্বী রাশিয়ার মহাকাশ কর্মসূচিকে টেক্কা দেবে এবং মানুষকে যুক্তরাষ্ট্র চাঁদে পাঠাবে বলে প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গোঁ ধরে বসেছিলেন, এটা ছিল সেই সাধ পূরণের মিশন। তবে বিশ্ববাসীর কাছে মিশনটি ছিল আবিষ্কার ও প্রযুক্তির ক্ষেত্রে আশার সঞ্চার করা এক অনন্য অভিযাত্রা।বিশাল আকৃতির রকেটটি মহাকাশযান কলম্বিয়া এবং নভোচারী আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্সকে নিয়ে পৃথিবীর কক্ষপথে দুই ঘণ্টা ৩৩ মিনিট অবস্থান করে। এরপর পৃথিবীর মহাকর্ষ বল অতিক্রমের জন্য যানটির এস-আইভিবি নামের ইঞ্জিনটি আবার চালু করা হয়। মাধ্যাকর্ষণ বল অতিক্রমের পর শুরু হয় চাঁদের দিকে যাত্রা।মহাকাশযান কলম্বিয়ার সঙ্গে যুক্ত ছিল চাঁদে অবতরণের মডিউল, যেটি ইগল নামে পরিচিত। ইগলে আরোহী হিসেবে ছিলেন নভোচারী আর্মস্ট্রং ও অলড্রিন। অভিযান শুরুর তিন দিন পর সংযুক্ত অবস্থায় অ্যাপোলো-১১ চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ২০ জুলাই আর্মস্ট্রং ও অলড্রিন ইগলকে কলম্বিয়া থেকে বিচ্ছিন্ন করে চাঁদের মাটিতে অবতরণ শুরু করেন। অপর নভোচারী কলিন্স থেকে যান কলম্বিয়ায়, যেটি কমান্ড-সার্ভিস মডিউল নামে পরিচিত।অভিযান শুরুর ১০২ ঘণ্টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড পরে ইগল চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। এরপর সব প্রস্তুতি সেরে ইগল থেকে ছোট্ট একটা সিঁড়ি বেয়ে নেমে চাঁদের মাটিতে প্রথমে পা রাখেন কমান্ডার আর্মস্ট্রং। ২০ মিনিট পর তাঁকে অনুসরণ করেন সহযোগী অলড্রিন। চাঁদের বুকে রচিত হয় মানুষের বিজয়গাথা। পৃথিবীর লাখ লাখ মানুষ শ্বাসরুদ্ধ হয়ে টেলিভিশনের সামনে বসে সরাসরি সেই দৃশ্য প্রত্যক্ষ করে। চাঁদের মাটি স্পর্শ করেই বিস্ময়াভিভূত আর্মস্ট্রং বলে ওঠেন, ‘এটি মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিরাট অগ্রগতি।’ আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের পাথুরে ও ধূলিপৃষ্ঠে মোট ২১ ঘণ্টা অবস্থান করেন। তাঁরা পৃথিবীতে এনে গবেষণার জন্য পাথর, ধুলাবালিসহ নানা ধরনের নমুনা সংগ্রহ করেন। সফল মিশন শেষে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন তিন নভোচারী। এএফপি।১৯৪০১০ বছর বয়সে ব্যান্ড ইউনিফর্ম পরা নিলআর্মস্ট্রং। এই বয়সেই আকাশে ওড়ার স্বপ্ন ছিলতাঁর১৯৬২২০ এপ্রিলমার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়যোগ দেওয়ার পর পরীক্ষামূলক উড্ডয়ন শেষে নিল আর্মস্ট্রং১৯৬৯২০ জুলাই প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখলেন নিল আর্মস্ট্রং। সেখানে তিনি ও অলড্রিন ২১ ঘণ্টা অবস্থান করেন