বিহারে ঘুমন্ত অবস্থায় পাঁচ শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের গয়া জেলার সোনাফ গ্রামে গতকাল বুধবার গভীর রাতে পাঁচ  মেয়েশিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই শিশুরা ঘুমিয়ে ছিল। ওই সময় তাদের বাড়িতে কোনো অভিভাবক ছিল না। ওই শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছর।

গয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  শম্ভু সিং নামের স্থানীয় এক গ্রামবাসী পারিবারিক বিবাদের জেরে ওই তিন পরিবারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দেন। বাড়ির অভিভাবকেরা পুলিশের ভয়ে গ্রাম থেকে গা-ঢাকা দিয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গভীর রাতে ওই বাড়িতে ঢুকে ওই পাঁচ শিশুকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে।