বিহারে নিতীশ কুমারের জোটের বিপুল বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহার রাজ্য নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে জেডি (ইউ) ও বিজেপি জোট নিরঙ্কুশ বিজয় পেয়েছে। নিতীশ কুমারের জোট ২৪৩টি আসনের মধ্যে ২০৬টি আসন পেয়েছে। অপরদিকে লালু প্রসাদের জোট আরজেডি-এলজিপি পেয়েছে ২৫টি আসন। এ জয়ের পর বিজেপির নেতা অনন্ত কুমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই বিজয় উন্নয়নের বিজয়। ২০১৪ সালেও একই বিজয় অর্জিত হবে। আমরা সুশাসনের পক্ষে। এটা সবার সম্মিলিত চেষ্টার ফল। এ বিজয়ে লালু প্রসাদ ইতিহাসে পরিণত হয়েছে এবং ক্রমেই তাঁরা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন।’লালু প্রসাদ বিহারে ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে এবার চরমভাবে পরাজিত হলেন, যেটা ভারতের জন্য একটি রাজনৈতিক ভূমিকম্প।লালুর জন্য সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো তাঁর স্ত্রী রাবড়ি দেবীর পরাজয়, যিনি লালুর পর বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি দুটো আসন থেকেই হেরে গেছেন। এই দুই আসন লালুর দুর্গ বলে পরিচিত। ২০০০ সালে শেষবারের মতো লালুর দল নির্বচানে জয়লাভ করেছিল। তখন তাঁরা মুসলমানদের সমর্থন পেয়েই জয় পেয়েছিলেন। কিন্তু ক্রমেই তাঁরা মুসলামানদের সমর্থন হারিয়ে ফেলেন। —ইন্ডিয়া টুডে অনলাইন