প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নারীকে স্ত্রীর স্বীকৃতি দিতে না চাওয়া ব্যক্তির সাত বছরের কারাদণ্ডের আইন করতে যাচ্ছে মিয়ানমার। গতকাল বুধবার জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বলা হচ্ছে, প্রায় অর্ধশত বছরের জান্তা শাসনের অবসানের পর দেশটিতে নারী অধিকার শক্তিশালী করার জন্য নতুন আইন প্রণয়নের অংশ হিসেবেই এই বিধান করা হচ্ছে। আইনটি পার্লামেন্টে পাস হলে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর কোনো নারীকে বিয়ে না করলে সংশ্লিষ্ট পুরুষটির পাঁচ বছরের সাজা হবে এবং যদি ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তাকে বিয়ে করতে পুরুষটি রাজি না হয়, তবে তার সাত বছরের সাজা হবে। এএফপি