প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং সাংবাদিক অমৃতা রায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে প্রতিপক্ষ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছিলেন। বলেছিলেন, তিনি ‘মোদির মতো কাপুরুষ নন’। তবে নিজের পরিবার থেকেই এবার খোঁচাটা খেলেন দিগ্বিজয়। তাঁর ছোট ভাই লক্ষ্মণ সিংয়ের স্ত্রী রুবিনা শর্মা সিং জানান, লক্ষ্মণের আগের স্ত্রী প্রয়াত হওয়ার পর ২০০২ সালে তাঁরা বিয়ে করেন। তখন বয়সের ফারাকের বিষয়টি তুলে বিয়েতে বাদ সেধেছিলেন দিগ্বিজয়। এখন দিগ্বিজয় যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি তাঁর মেয়ের চেয়েও বয়সে ছোট। জি নিউজ।