বিয়েতে যামিনী পরবেন ইন্দিরা গান্ধীর শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান্ধী-নেহরু পরিবারের অন্যতম সদস্য বরুণ গান্ধীর বিয়ের অনুষ্ঠান হবে আগামী মাসে। বিয়ের দিন কনে যামিনী রায় যে শাড়িটি পরে ছাদনাতলায় বসবেন, সেটি বরুণের ঠাকুরমা ইন্দিরা গান্ধীর। স্বর্ণের কারুকাজখচিত গোলাপি রঙের এ শাড়িটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর বিয়ের সময় পুত্রবধূ মেনকাকে উপহার দিয়েছিলেন।আগামী ৬ মার্চ বরুণ গান্ধীর সঙ্গে বাঙালি ললনা যামিনী রায়ের বিয়ে হবে। নয়াদিল্লিতে ৮ মার্চ অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এই অনুষ্ঠানে যামিনী রায় যে বেনারসি শাড়িটি পরবেন, সেটিও পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। স্বর্ণখচিত কমলা রঙের শত বছরের পুরোনো এ শাড়িটি বরুণ গান্ধীর প্রমাতামহ কমলা নেহরুর। গঙ্গার তীরবর্তী উত্তর প্রদেশের বেনারসের হনুমান ঘাটের কাঞ্চি শঙ্কারাচার্য্য মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বরুণ গান্ধী ও যামিনী রায়ের বিয়ে অনুষ্ঠিত হবে। শঙ্করাচার্য্য এ বিয়েতে পুরোহিতের দায়িত্ব পালন করবেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতি ও তাঁদের নিকটতম আত্মীয়স্বজন বিমানযোগে দিল্লি ফিরে যাবেন। বরুণ গান্ধী ও তাঁর মা মেনকা উভয়ই উত্তর প্রদেশ থেকে এমপি নির্বাচিত হওয়ায় এ রাজ্যেই বরুণের বিয়ে সম্পন্নের সিদ্ধান্ত হয়েছে। বিয়েতে গান্ধী পরিবার ও আত্মীয়স্বজন ছাড়া উত্তর প্রদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে মোট ১২০০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানস্থলের নকশা করেছেন বিশিষ্ট নকশাকার পুনিত সিকান্দ। বিয়ের খাবারের তালিকায় রয়েছে কাশ্মীর, পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্র প্রদেশ, কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকের ঐতিহ্যবাহী খাবার।বিয়ের সপ্তাহ খানেক পর ১৩ মার্চ বরুণ গান্ধীর ৩১তম জন্মদিন উপলক্ষে ১৫ মার্চ লক্ষেৗতে আয়োজন করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। পরে নবদম্পতি যাবেন কলকাতা ঘুরে ইতালিতে মধুচন্দ্রিমায় যাবেন। টাইমস অব ইন্ডিয়া।