বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাক গেল তরুণীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক শ্রমিকের মেয়ের নাক কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলা সদরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাহাওয়ালনগরের বস্তি শেরওয়ালির দুই বাসিন্দা জামশেদ ও নাদিম পাঁচজন সঙ্গী নিয়ে বশির নামের এক শ্রমিকের বাড়ি পুড়িয়ে দেয়। এ সময় তারা বশিরের ২০ বছর বয়সী মেয়ে ফরিদা বিবির ওপর নির্মম অত্যাচার চালায়। পরে ফরিদার নাক কেটে পালিয়ে যায় তারা।

ফরিদার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, জামশেদের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় ফরিদাকে এ শাস্তি দিয়েছে দুর্বৃত্তরা।

ওই সূত্রটি জানায়, দুর্বৃত্তরা মেয়েটিকে অপহরণের চেষ্টা করলেও আত্মীয়রা এসে তাঁকে রক্ষা করে।

এ ঘটনায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি।