বুকারজয়ী ঔপন্যাসিক ব্যারি আনসওয়ার্থ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকার পুরস্কার বিজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক ব্যারি আনসওয়ার্থ আর নেই। গতকাল শুক্রবার তিনি ইতালিতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।ব্যারি আনসওয়ার্থ ১৯৩০ সালে যুক্তরাজ্যের ডারহামে জন্ম নেন। ১৯৯২ সালে তিনি স্যাকরেড হাঙ্গার উপন্যাসের জন্য বুকার পুরস্কার পান। ১৯৬৬ সালে আনসওয়ার্থের প্রথম উপন্যাস দ্য পার্টনারশিপ প্রকাশিত হয়। গত বছর প্রকাশিত হয় তাঁর বই দ্য কোয়ালিটি অব মার্সি। আনসওয়ার্থের এই দুটি লেখাতেই আঠারো শতকের আটলান্টিক অঞ্চলের দাস ব্যবসার চিত্র ফুটে উঠেছে। ১৯৮০ সালে আনসওয়ার্থের প্যাসকালিসেস আইল্যান্ড উপন্যাস বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এই উপন্যাস নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়। বিবিসি।