বুদ্ধদেবের নিজের বাড়ি-গাড়ি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজের কোনো বাড়ি-গাড়ি নেই। নগদ অর্থ রয়েছে মাত্র পাঁচ হাজার রুপি। গত মঙ্গলবার মনোনয়নপত্রের সঙ্গে সম্পদের হিসাব জমা দিতে গিয়ে তিনি এ তথ্য উল্লেখ করেন। এবারও তিনি যাদবপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মুখ্যমন্ত্রী বুদ্ধদেব তাঁর নিজের এবং পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণে উল্লেখ করেন, তাঁর নিজের কোনো গাড়ি, বাড়ি, ব্যাংক আমানত, অর্থ বিনিয়োগ, ফিক্সড ডিপোজিট বা স্বর্ণালংকার নেই। তিনি সরকারি বাড়িতে থাকেন। তাঁর হাতে রয়েছে মাত্র পাঁচ হাজার রুপি। তবে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের রয়েছে নগদ সাত হাজার ৬০০ রুপি, ব্যাংকের সঞ্চয়ী হিসাবে তিন লাখ তিন হাজার ২৫২ রুপি, পাঁচ লাখ রুপির স্থায়ী আমানত, ৯৭ দশমিক ৯০ গ্রাম সোনা এবং নিউ টাউনে ৭২০ বর্গফুটের একটি বাড়ি।