বুর্জ খলিফা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ খলিফা’র ১৪৭ তলা থেকে লাফিয়ে পরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন। মৃত ব্যক্তি ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। দুবাই পুলিশ জানায়, বুর্জ খলিফা টাওয়ার এলাকা থেকে ফোনে কেউ একজন তাদের আত্মহত্যার খবরটি জানালে সিআইডি ও তদন্ত দল দ্রুত সেখানে যায়। আত্মহত্যা করা যুবকের বয়স প্রায় ৩০। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ১৪৭ তলা থেকে লাফ দিলে ১০৮ তলার খোলা ছাদে গিয়ে পড়েন। সেখানে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ওই ব্যক্তির আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি টাওয়ারে অবস্থিত কোনো একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ছুটি চাইলেও তা মঞ্জুর হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিটিআই।