বুশকে 'হত্যার হুমকি', এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিউইয়র্কে এক ব্যক্তিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। বন্দুক, ধারালো অস্ত্র ও পেট্রলভর্তি গাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুশের বড় মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার দাবি করার পর বেঞ্জামিন স্মিথ (৪৪) নামের ওই ব্যক্তি গ্রেপ্তার হন। নিউইয়র্কের পিটসফোর্ড এলাকার বাসিন্দা স্মিথকে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা ম্যানহাটান থেকে গ্রেপ্তার করেন।
বেঞ্জামিনকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, বুশ তাঁর কর্মফল পাবেন। তিনি বুশ ও পেন্টাগনকে শায়েস্তা করতে যাচ্ছেন। তিনি একটা ড্রাগনকে খুন করবেন এবং এরপর বারবারাকে নিজের করে নেবেন। স্মিথ দাবি করেন, বারবারা বুশের সঙ্গে তাঁর সম্পর্ক চলছে।
কর্মকর্তারা বলেন, মার্কিন আইন অনুযায়ী বর্তমান কিংবা সাবেক প্রেসিডেন্টকে হুমকি দেওয়া অপরাধ বলে বিবেচিত। রয়টার্স।