বুশের আত্মজীবনী বিক্রি ১০ লাখ ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আত্মজীবনী ডিসিশন পয়েন্টস ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। এ মাসের শুরুর দিকে প্রকাশিত বইটির প্রায় ২১ লাখ কপি মুদ্রিত হয়েছে।অন্যদিকে বইটির ডিজিটাল সংস্করণ এক লাখ ৩৫ হাজারেরও বেশি বিক্রি হয়েছে বলে প্রকাশনা সংস্থা ক্রাউন পাবলিশার্স গত বুধবার জানিয়েছে।৯ নভেম্বর প্রকাশের পর থেকে বইটি জনপ্রিয় করতে বুশ বেশ কয়েকবার গণমাধ্যমের সামনে উপস্থিত হন। ৪৮১ পৃষ্ঠার এ বইয়ের প্রথম দুই পরিচ্ছেদে প্রেসিডেন্ট হওয়ার আগের জীবন নিয়ে নানা কথা তুলে ধরেছেন জুনিয়র বুশ। পরের ১২টি পরিচ্ছেদে রয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের নানা ঘটনা।প্রথম অনুচ্ছেদে ১৯৮৬ সালে অ্যালকোহল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বুশ। রয়টার্স।