বুশের মতোই অজনপ্রিয় ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবামার জনপ্রিয়তা কমে এখন ৪৭ শতাংশ। বুশের ছিল ৪৬ শতাংশ। ছবি: রয়টার্স
ওবামার জনপ্রিয়তা কমে এখন ৪৭ শতাংশ। বুশের ছিল ৪৬ শতাংশ। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা আরও কমেছে। সংখ্যাগরিষ্ঠ মার্কিনিরা তাঁকে দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো অজনপ্রিয় বলে মনে করছেন। সর্বশেষ এক জনমত জরিপে এমন দাবি করা হয়েছে।
গতকাল শুক্রবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সিএনএন-ওআরসি ইন্টারন্যাশনাল এই জরিপটি পরিচালনা করে।
ওই জরিপে ফলাফলে দাবি করা হয়, ওবামা এখন বুশের মতোই অজনপ্রিয়। বুশকে ৫১ শতাংশ আমেরিকান অপছন্দ করতেন। একই সংখ্যক আমেরিকান ওবামাকেও অপছন্দ করেন।
ওবামার জনপ্রিয়তা কমে এখন ৪৭ শতাংশ। বুশের ছিল ৪৬ শতাংশ।
এ প্রসঙ্গে সিএনএনের জরিপ পরিচালক কিটিং হল্যান্ড বলেন, ‘সিএনএনের জরিপে এই প্রথম দেখা গেছে যে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান ওবামার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন। এই প্রথম তাঁর জনপ্রিয়তার চেয়ে অজনপ্রিয়তা বেশি।’