বুশের হূদযন্ত্রে ব্লক, সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ডব্লিউ বুশ
জর্জ ডব্লিউ বুশ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হূদযন্ত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুশের একজন মুখপাত্র জানিয়েছেন, ধমনিতে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকেরা বুশের হূিপণ্ডে অস্ত্রোপচার করেন।
বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার ধমনিতে ব্লক ধরা পড়ায় আজ মঙ্গলবার সকালে বুশের শরীরে একটি নল ঢোকানো হয়। ওই মুখপাত্র বলেন, ৬৭ বছর বয়সী বুশ এখন ভালো আছেন।

অস্ত্রোপচারের পর বুশের কার্যালয় সূত্র জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বুশ খোশমেজাজে আছেন, তিনি আগামীকাল বাড়ি ফিরতে চান। আর বৃহস্পতিবার থেকে তাঁর নিয়মিত কাজ শুরু করতে চান।’

রিপাবলিকান নেতা বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি টেক্সাসের গভর্নর ছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের সময় শেষ হওয়ার পর থেকে বুশ জনসমক্ষে আসেন না। স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে ডালাসে বসবাস করছেন তিনি।