প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের পদত্যাগ কিংবা অভিশংসনের দাবিতে গতকাল শনিবার বৃষ্টি ও তীব্র শীতের মধ্যে রাজধানী সিউলের রাজপথে জড়ো হন লাখো বিক্ষোভকারী। তাঁদের সংখ্যা রাত নাগাদ প্রায় ১৫ লাখে উঠতে পারে বলে জানান প্রতিবাদ কর্মসূচির আয়োজকেরা। প্রাদেশিক শহরগুলোতে আরও পাঁচ লাখ লোক বিক্ষোভ করেন। বলা হচ্ছে, এটা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ। নিরাপত্তার জন্য সিউলজুড়ে ২৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। সম্প্রতি সিউলের প্রসিকিউটর পার্ক জিউনের বিরুদ্ধে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ করেন।
এএফপি