বৃহস্পতির উত্তর মেরুর প্রথম ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতির উত্তর মেরুর ওপর দিয়ে যাওয়ার সময় এ ছবিটি তোলে জুনো l নাসা
বৃহস্পতির উত্তর মেরুর ওপর দিয়ে যাওয়ার সময় এ ছবিটি তোলে জুনো l নাসা

বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর ছবি এই প্রথম দেখল বিশ্ববাসী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোযান জুনো গত ২৭ আগস্ট গ্রহটির কক্ষপথের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি ছবি তুলেছে।
আমাদের সৌরজগতে বৃহস্পতিই সবচেয়ে বড় গ্রহ। এটি পৃথিবী থেকে ৫৮ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে। গ্যাসে পরিপূর্ণ এই গ্রহ সম্পর্কে আরও জানতে বিজ্ঞানীরা বরাবরই উৎসুক। নাসা গত জুলাইয়ে ১১০ কোটি ডলারের একটি অনুসন্ধানী প্রকল্প শুরু করে।
শক্তিশালী ক্যামেরাযুক্ত নভোযান জুনো ২৭ আগস্ট বৃহস্পতির মাত্র ৪ হাজার ২০০ কিলোমিটারের মধ্যে গিয়েছিল। তখন ছয় ঘণ্টা ধরে এটি ওই গ্রহের উত্তর মেরু অঞ্চল থেকে দক্ষিণ মেরুর দিকে ভ্রমণ করে।
জুনোর অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে চান, বৃহস্পতি গ্রহে কী পরিমাণ পানি রয়েছে। এই তথ্য পেলে গ্রহটির উৎপত্তি সম্পর্কেও অনেক কিছু জানা যাবে। এ ছাড়া বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের তীব্রতা এবং মেরুপ্রভার গঠন সম্পর্কেও অনুসন্ধান চালাবে জুনো।