বেঁচে গেল পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের নরফোকে টেসকো সুপারস্টোরের এক শাখায় ঢুকে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল পাখিটা। বিষ্ঠাসহ নানাভাবে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাকে পাকড়াওয়ের চেষ্টা করা হয়। সব চেষ্টা ব্যর্থ হলে সিদ্ধান্ত হয় গুলি করে হত্যার। সরকারি অনুমতি নিয়ে এ জন্য শিকারিও ভাড়া করা হয়। কিন্তু পরিবেশবিষয়ক টিভি অনুষ্ঠানের তারকা উপস্থাপক ক্রিস প্যাকহামের সমালোচনার মুখে এ পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হয়েছে। ফলে বেঁচে যাচ্ছে পায়েড ওয়াগটেইল নামের ছোট্ট সেই পাখি।
বিবিসি