বেইজিংকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বললেন হেগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরকে ‘অস্থিতিশীল’ করে তোলার অভিযোগ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, বেইজিংয়ের পদক্ষেপ ওই অঞ্চলের দীর্ঘমেয়ািদ অগ্রগতিকে হুমকিতে ফেলছে৷ কোনো দেশ আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করলে, যুক্তরাষ্ট্র বিষয়টিকে ‘অন্যভাবে দেখবে না’ বলেও সতর্ক করে দিয়েছেন তিনি৷ খবর বিবিসির৷
হেগেল গতকাল শনিবার সিঙ্গাপুরে একটি সম্মেলনে বক্তব্য দেন৷ নিরাপত্তাবিষয়ক তিন দিনের এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো অংশ নিচ্ছে৷ চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনার মধ্যে এ সম্মেলন হচ্ছে৷
সম্মেলনে হেগেল বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ চীন সাগরে নিজের দাবি জানান দিতে চীন অস্থিতিশীলতা সৃষ্টির পথ বেছে নিয়েছে৷ তারা সেখানে একতরফা পদক্ষেপ নিচ্ছে৷’ চীন সম্প্রতি জাপান, ফিলিপাইন ও ভিয়েতনামের কোল ঘেঁষে দক্ষিণ চীন সাগরের ওপরে দাবি তুলেছে, তার প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি৷
বেইজিং মূল ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরের ভেতরে ‘ইউ’ আকৃতিতে বিশাল এলাকাকে নিজেদের বলে দাবি করে থাকে৷ এর মধ্যে এমন কিছু এলাকা রয়েছে, যেগুলো প্রতিবেশী কয়েকটি দেশও নিজেদের বলে দাবি করে আসছে৷ পাশাপাশি কিছুদিন আগে দেশটি পূর্ব চীন সাগরের ওপরে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণা করে, যা জাপানকে ক্ষুব্ধ করে৷