বেইজিংয়ে ঘন কুয়াশা, শত শত ফ্লাইট বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল সোমবার ঘন কুয়াশার কারণে শত শত বিমানের ফ্লাইট বাতিল ও সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দিন ধরে এই ঘন কুয়াশার কারণে বেইজিংসহ উত্তরাঞ্চলীয় এলাকার লোকজন ঘরের বাইরে গিয়ে পরিষ্কারভাবে কিছু দেখতে পারছে না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঘন কুয়াশার কারণে গতকাল স্থানীয় সময় বেলা দুইটা নাগাদ বেইজিং বিমানবন্দর থেকে ১২৬টি ফ্লাইটের উড্ডয়নে এক ঘণ্টা বা তারও বেশি সময় বিলম্ব ঘটে। এ ছাড়া ২০৭টি ফ্লাইট বাতিল করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক সিসিটিভির খবরে বলা হয়, রোববার কুয়াশার কারণে বিমানের ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে বেইজিংয়ের স্থান দ্বিতীয়। এএফপি ও রয়টার্স।