বেইজিংয়ের কাছে নির্মিত হবে বিশাল বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ নতুন একটি বড় বিমানবন্দরের নির্মাণ শুরু করতে যাচ্ছে। এটি নির্মিত হলে তা বর্তমানে বিশ্বের সবচেয়ে কর্মব্যস্ত বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরকে পেছনে ফেলবে।স্থানীয় গণমাধ্যম গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।চীনের সাইজিং পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, বিমানবন্দরটি নির্মাণে খরচ পড়বে প্রায় ৩০০০ কোটি ইউয়ান বা ৪৮০ কোটি ডলার। তবে কীভাবে এই বিপুল অর্থের সংস্থান হবে, সে ব্যাপারে পত্রিকাটি কিছু জানায়নি। চায়না রেডিও ইন্টারন্যাশনাল বলেছে, নয়টি রানওয়ে সংবলিত এই বিমানবন্দর থেকে বছরে ১৩ কোটি যাত্রী ও ৫৫ লাখ টন পণ্য পরিবহন করা হবে। বিমান সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বেইজিং ইয়ুথ ডেইলির অনলাইন সংস্করণে বলা হয়েছে, বিমানবন্দরটির নাম এখনো ঠিক করা হয়নি। বেইজিংয়ের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত তিয়েনআনমেন স্কয়ার থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে দাশিংয়ে ২৬৮০ হেক্টর (৬৬২০ একর) জমির ওপর এটি নির্মিত হবে। রয়টার্স।