প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে খুঁজে পাওয়া ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের দুটি আত্মপ্রতিকৃতি প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হচ্ছে। বিশেষজ্ঞরা চিত্রকর্ম দুটির অস্তিত্বের বিষয়টি জানলেও এগুলো সর্বশেষ কে কিনেছিলেন, তা তাঁরা জানতেন না। সর্বশেষ ক্রেতা এগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ছবি দুটি প্রতিটি দেড় কোটি পাউন্ড দামে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। চিত্রকর্ম দুটির শিরোনাম ‘সেলফ-পোর্টে৶ট ২০১৫’ ও ‘থ্রি স্টাডিজ ফর সেলফ-পোর্টে৶ট’। ছবিগুলোতে বেকনের চোখ নিষ্প্রভ। এগুলো আঁকার সময় বেকন ঘুরে-ফিরে মৃত্যুচিন্তা করতেন। নিলাম কোম্পানি সাদাবিজের সমকালীন শিল্পকর্মবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ অলিভার বার্কার ছবি দুটি খুঁজে পাওয়াকে ‘অসাধারণ’ ঘটনা বলে বর্ণনা করেছেন।
বিবিসি