বেকারত্ব হূদেরাগের ঝুঁকি বাড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক গবেষণায় দেখা গেছে, ৫০ থেকে ৬০ বছরের কিছু পর পর্যন্ত বয়সে বেকার হলে হূদেরাগের ঝুঁকি বেড়ে যায়। এমনকি এ ঝুঁকির মাত্রা ধূমপানের কারণে হূদেরাগের ঝুঁকি যতটা বাড়ে, তার সমান! গবেষকেরা বলেন, অতিরিক্ত মানসিক চাপের কারণেই এমনটা ঘটে।যুক্তরাষ্ট্রে ১৩ হাজারের বেশি লোকের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, কেউ স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাঁর ক্ষেত্রে এ ঝুঁকি নেই। আগের গবেষণাগুলোতে দেখা গেছে, চাপ বেশি—এমন চাকরি হূদেরাগের ঝুঁকি বাড়াতে পারে।প্রায় ২০ বছর ধরে চালানো গবেষণাটিতে অংশগ্রহণকারী ১৩ হাজার ৪৫১ জনের মধ্যে এক হাজারের বেশি ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়েছেন। দেখা যায়, যাঁরা ধূমপায়ী এবং যাঁদের ওজন বেশি, কিন্তু ব্যায়াম করেন না, তাঁদের হূদেরাগের ঝুঁকি বেশি।গবেষণায় আরও দেখা যায়, হূদেরাগের সঙ্গে বেকারত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। সদ্য বেকার হয়েছেন এমন ২৭ শতাংশ ব্যক্তি এই রোগে আক্রান্ত হন। আর যাঁরা চার বা তার বেশিবার চাকরি হারিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি ৬৩ শতাংশ বেড়ে যায়। বিবিসি।