বেটোফেনের চিঠিতে তাঁর দৈন্যদশার চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা লুদাফিক ফন বেটোফেনের হাতে লেখা একটি দুর্লভ চিঠি থেকে তাঁর শারীরিক অসুস্থতা ও আর্থিক দৈন্যদশার চিত্র পাওয়া গেছে।জার্মানির উত্তরাঞ্চলীয় শহর লুবেকে অবস্থিত ব্রামস ইনস্টিটিউট জানিয়েছে, ছয় পৃষ্ঠার চিঠিতে বেটোফেনের স্বাক্ষর ও তাঁর নিজস্ব সিলমোহরের ছাপ আছে। মূলত, তাঁর বহুল পরিচিত স্বরলিপির সংকলন ‘মিসা সোলেমনিস’ বিক্রির জন্যই তিনি ওই চিঠি লেখেন। এটি বিক্রিতে সহযোগিতা করার জন্য হার্পবাদক ও গীতিকার ফ্রানজ আন্তন স্টকহাউজেনকে তিনি চিঠিটি লেখেন।ব্রামস ইনস্টিটিউটের সংগীত গবেষক স্টাফেন ভোয়েমার জানান, বেটোফেনের ওই চিঠিতে তাঁর দুরবস্থার চিত্র ধরা পড়েছে। তাঁর আর্থিক দৈন্যদশা, চোখের সমস্যা ও সংগীতপ্রিয় এক দন্ত চিকিৎসককে খুঁজে বের করার বিষয়গুলো উঠে এসেছে ওই চিঠির বিষয়বস্তুতে। ওই চিকিৎসক এর আগে বেটোফেনের কাছে চিঠি লিখেছিলেন।৫৩ বছর বয়সে ওই চিঠি লেখেন বেটোফেন। এর চার বছর পর ৫৭ বছর বয়সে তিনি মারা যান। সেটা ছিল ১৮২৭ সাল। তাঁর জন্ম ১৭৭০ সালে জার্মানির বন শহরে। রয়টার্স।